ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

শান্ত-মুমিনুলের ব্যাটে একশ পেরোল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৮ মে, ২০২৬,  12:53 PM

news image

৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুটা আশানুরূপ হয়নি। তবে অভিজ্ঞ মুমিনুল হককে সঙ্গে নিয়ে সেই পরিস্থিতি ভালোভাবে সামলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান।

শান্ত-মুমিনুলের জুটি আরও আগেই হাফসেঞ্চুরি পার করেছিল। এখন পর্যন্ত দুজন মিলে ৯৫ বলে ৭০ রান যোগ করেছেন। রান তুলেছেন প্রায় সাড়ে ৪ গড়ে। শান্ত ৫০ বলে ৩৯ এবং মুমিনুল ৫৭ বলে ৩১ রানে অপরাজিত আছেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শাহিন আফ্রিদির করা পঞ্চম ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু আব্দুল্লাহ ফজল সামনে এগিয়ে আসায় কিছুটা হোঁচট খান সালমান আগা, বল তার হাতে পড়লেও ঠিকঠাক আটকাতে পারেননি। সপ্তম ওভারে আবারও আক্রমণে এসে জয়ের উইকেট তুলে নেন শাহিন। অফস্টাম্পের বাইরে ফেলা ওভারের প্রথম বলে এবার তিনি ক্যাচ দিলেন উইকেটরক্ষক উইকেটরক্ষক রিজওয়ানের হাতে।  

১৮ বলে ডানহাতি এই ব্যাটার ৮ রান করেন। এর মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাকিস্তানি পেসার হিসেবে ১০০তম উইকেটের মাইলফলক পূর্ণ করলেন শাহিন। তবে সবমিলিয়ে এই কীর্তি গড়া ১৯তম বোলার তিনি। ১১ তম ওভারে বোলিংয়ে এসে হাসান আলিও সাফল্য পেলেন প্রথম বলেই। আরেক ওপেনার সাদমান ইসলাম স্লিপে ক্যাচ দিলেন ৩০ বলে ১৩ রান করে। ৩১ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ।

সেখান থেকে অভিজ্ঞ মুমিনুল-শান্ত সামনে টেনে নিচ্ছেন টাইগারদের। বিপরীতে পাকিস্তান প্রথম সেশনে পাঁচ বোলার ব্যবহার করেছে। শান্ত-মুমিনুলের জুটি ভাঙতে পার্ট-টাইম স্পিনার সালমান আলি আগাকেও আনা হয়। পরবর্তীতে বাঁ-হাতি বিশেষজ্ঞ স্পিনার নোমান আলি এলেও অটুট রয়েছে টাইগারদের তৃতীয় উইকেট জুটি। পেসারদের সুইং সামলে স্পিনারদের বিপরীতেও প্রয়োজনমতো স্ট্রাইক বাড়িয়েছেন শান্ত-মুমিনুল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির