ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

শালিখায় সক্রিয় অনলাইন প্রতারক চক্র

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৩,  9:38 AM

news image

মাগুরার শালিখায় বিশ্বাস ট্রেডার্স এর স্বত্বাধিকারী নূর নবী বিশ্বাসের (২০) কাছ থেকে অভিনব কৌশলে অনলাইন প্রতারক চক্র ৭৩ হাজার ৫ শত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।এর আগে গত মাসের ১২ তারিখে বিজয় দিবসের ভাতা দেওয়ার কথা বলে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাসের নিকট থেকে ৬২ হাজার ২শত টাকা হাতিয়ে নেই প্রতারক চক্র মর্মে অভিযোগ রয়েছে।ভুক্তভোগী নূর নবী বিশ্বাস বলেন, গত ৩১ ডিসেম্বর দুপুরে বুনাগাতি কলেজের অধ্যক্ষের পরিচয় দিয়ে ০১৮৫১-৬৬৭৩৫০ নাম্বার থেকে এক ব্যক্তি ফোন দিয়ে আমাকে বলেন,নুরনবী আমি তোমাকে চিনি,তুমি হয়তো আমাকে চিনবে না তবে আমি তোমার একজন পরিচিত মানুষ।তোমার সাথে সরাসরি সাক্ষাতে গিলে তুমি আমাকে চিনতে পারবে।তিনি আরো বলেন,আমি এখন ঢাকায় অবস্থান করছি আমার স্ত্রী খুব অসুস্থ আমার আশেপাশে কোন রকেটের এজেন্ট নাই।তাই আমি আমার রকেট নাম্বার থেকে তোমার রকেট নাম্বারে ৭৩ হাজার ৫শত টাকা সেন্ড করতেছি তুমি আমার বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দাও এই বলে তিনি আমার রকেট নাম্বার ৭৩ হাজার ৫শত টাকার তিনটি ব্লাঙ্ক মেসেজ পাঠায়।যা হুবহু রকেটের অরজিনাল মেসেজের মত।পরে তিনি আমাকে ০১৮৫১- ৬৬৭৩৫০ (নগদ) ০১৮২৪-৯১১৮০৪ (বিকাশ) এবং ০১৮২৪-৮৯৮৮৬৭ (বিকাশ) এরকম তিনটি পার্সোনাল নাম্বারে ৭৩ হাজার ৫ শত টাকা পাঠাতে বলে।তখন আমি আমার নিজ রকেট ব্যালেন্স চেক করার চেষ্টা করি কিন্তু ঐ মুহূর্তে আমার রকেট একাউন্টে ঢুকতে পারিনা।তাই সরল বিশ্বাসে তার দেওয়া নাম্বারগুলোতে ২৪ হাজার ৫ শত টাকা করে তিন বারে ৭৩ হাজার ৫ শত টাকা সেন্ড করি।পরে যখন আমার রকেট ব্যালেন্স চেক করি তখন দেখি সেখানে কোন টাকা যোগ হয় নাই।এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি এবং প্রতারক চক্র ধরার চেষ্টা চলছে।পাশাপাশি শালিখা উপজেলার সকল অনলাইন ব্যাংকের এজেন্টদেরকে অনলাইন ব্যাংকিং নীতিমালা অনুসরণ পূর্বক লেনদেন সম্পন্নের অনুরোধ জানান এছাড়াও সবাইকে অনলাইন প্রতারক চক্রের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির