ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শুধু সংযোগ বাড়ানো নয়, মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে হবে কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫ ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা এফটিএ নিয়ে শিগগিরই আলোচনা শুরু: বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের আগেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন হবে : ইসি মাছউদ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শিক্ষার্থীর মৃত্যুর খবরে ঢাকা কলেজে হল ছাড়ার হিড়িক

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৪,  10:26 AM

news image

কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে নিহত হয়েছেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা কলেজের হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনও নির্দেশনা দেওয়া না হলেও বুধবার (১৭ জুলাই) রাত ৩টার পর থেকে হল ছাড়তে দেখা গেছে শিক্ষার্থীদের। আর ভোরের আলো ফোটার পর থেকে এর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।

সরেজমিনে সকাল ৬টায় ঢাকা কলেজের আবাসিক এলাকা ঘুরে দেখা যায়, দলে দলে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন উত্তর, আন্তর্জাতিক, পশ্চিম এবং আক্তারুজ্জামান ইলিয়াস হলের শিক্ষার্থীরা। এরই মধ্যে এসব হলের প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি কোনও শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এবং কলেজ শাখার ছাত্রলীগ কর্মী সবুজ আলী মারা গেছেন। তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন।

বুধবার (১৭ জুলাই) রাত ২টায় ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষার্থীর মৃত্যুর খবরে রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন। এসময় তার সাথে  হল তত্ত্বাবধায়ক, শিক্ষক পরিষদ সম্পাদক ও অন্যান্য শিক্ষকরা ছিলেন।

অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঢামেকে এসেছি। প্রাথমিকভাবে নিহত সবুজ আমাদের শিক্ষার্থী এটি নিশ্চিত হওয়া গেছে। 

বাকি বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির