ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

শিমুলিয়া থেকে অনায়াসে ঘরে ফিরছে মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২২,  10:03 AM

news image

ঈদযাত্রার শেষ দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ নেই। যাত্রীরা ঘাটে এসে ফেরি, লঞ্চ, স্পিডবোট দিয়ে পদ্মা পাড়ি দিয়ে অনায়াসে গন্তব্যে চলে যাচ্ছেন।

প্রতিদিন ভোর ৬টা থেকে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হলেও শেষ রাতে ঝড়-বৃষ্টির কারণে সোমবার ( ১৫ থেকে ২০ মিনিট পর পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।

গত ৩ দিন শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় থাকলেও আজ অনেকটাই ফাকা শিমুলিয়া ঘাট। ফলে‌ ভোগান্তি কমেছে এ পথে যাতায়াতকারীদের।

ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলাচল করছে। এসব যানবাহনে চড়ে নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিচ্ছেন দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২১ জেলার ঘরমুখী মানুষ।

এই ব্যাপারে শিমুলিয়া খাটের নদীবন্দর কর্মকর্তা মো. সোলাইমান ঢাকা পোস্টকে বলেন, শিমুলিয়া ঘাট থেকে ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলছে। শেষরাতে ঝড়-বৃষ্টির কারণে আবহাওয়া পর্যবেক্ষণ করে সকাল ৬টা থেকে লঞ্চ চলাচলের কথা থাকলেও ১৫ থেকে ২০ মিনিট পরে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। ঘাটে এখন তেমন যাত্রীর চাপ নেই।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ঘাট একেবারে স্বাভাবিক। ১০টি ফেরি চলাচল করছে। অপেক্ষমাণ কোনো গাড়ি নেই।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির