ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

শুরুতেই তাসকিনের আঘাত

#

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  11:23 AM

news image

শুরুর ওভারে উইকেট শিকারকে তাসকিন আহমেদ যেন অভ্যাসই বানিয়ে ফেলছেন! নেদারল্যান্ডস ম্যাচে শুরুর ওভারে নিয়েছিলেন জোড়া উইকেট, সফলতা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ম্যাচেও। আজ জিম্বাবুয়েকেও শুরুর ওভারে ধাক্কাটা দিলেন তিনি।

তাসকিনের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন তিনি। কভার অঞ্চল দিয়ে তাকে সীমানাছাড়া করেছিলেন ওয়েসলি মাধেভেরে।

তাসকিন প্রতিশোধ নিলেন পরের বলেই। বলটা একটু বাইরে করলেন, সেটাই তাড়া করতে গেলেন মাধেভেরে। ব্যাটে বলে হলো না। টপ এজ হয়ে বলটা চলে গেল ডিপ থার্ডম্যানে থাকা মুস্তাফিজুর রহমানের কাছে। সেটা ধরতে একটু বেগ পেলেও শেষমেশ সফল হলেন মুস্তাফিজ। 

যার ফলে টানা তৃতীয় ম্যাচে ইনিংসের প্রথম ওভারে উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বিক্রমজিত সিং আর বাস ডি লিডের উইকেট তুলে নিয়েছিলেন। 

দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন টেম্বা বাভুমার উইকেট। এবার তার ধারাবাহিকতা ধরে রেখে মাধেভেরেকেও ফেরালেন তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির