ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  1:14 PM

news image

শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা এই অবরোধ করেন। তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীরা শহীদদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

আন্দোলনকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে পেয়েছি অবহেলা ও অসম্মান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির