ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

শেষ হয়ে আসছে ইউক্রেনের গোলাবারুদ

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২২,  11:15 AM

news image

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বিরুদ্ধে লড়াই তীব্রতর হওয়ায় ইউক্রেনের গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিমসহ সামরিক গোয়েন্দা কমকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ভিটালি কমি জানান, লড়াই এখন ‘কামানের যুদ্ধে’ রূপ নিয়েছে। রাশিয়ার সেনাদের অনেক বেশি শক্তিশালী কামান ও গোলাবারুদ রয়েছে। কিন্তু ইউক্রেনের সেনারেদ গোলাবারুদ শেষ হয়ে আসছে। পাল্টা হামলা চালাতে তিনি ইউক্রেনের বাহিনীকে দ্রুত পশ্চিমা সমর্থকদের দূরপাল্লার অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের আহ্বান জানিয়েছেন।

কিম বলেছেন, ইউরোপ ও আমেরিকার সাহায্য খুবই গুরুত্বপূর্ণ।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের উপ-প্রধান ভাদিম স্কিবিটস্কি গত শুক্রবার ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির