ঢাকা ০১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শৈত্যপ্রবাহ ছড়াবে না, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২,  10:00 AM

news image

দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা কমে বেশি শীত অনুভূত হচ্ছে। পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি বিস্তার লাভ করবে না। আগামী কয়েকদিনে তাপমাত্রা বর্তমানের চেয়ে অতি সামান্য কমতে পারে।

সোমবার রাতে ড. মো. আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আর বিস্তার লাভ করবে না। অনেক জেলায় তাপমাত্রা কম রয়েছে। সেসব অঞ্চলে বেশ শীত অনুভূত হচ্ছে। 

তিনি বলেন, শৈত্যপ্রবাহ বিস্তার লাভ না করার কারণ হলো, আগামী ২৩-২৪ তারিখ নাগাদ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী বাতাস এক হয়ে বৃষ্টি নামাবে। এ কারণেই শৈত্যপ্রবাহ অন্যান্য জেলায় ছড়াবে না। বৃষ্টিতে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।     

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে; সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির