ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  1:46 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭  ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক বিপ্লব দাশ সকালের সময়কে জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান তিনি৷শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার সুত্রে জানা যায়, ২০১৪ সালে ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

তাছাড়া ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল শ্রীমঙ্গলের তাপমাত্রা।১৯৯৫ সালের ৪ জানুয়ারি এবং ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ ডিগ্রি সেলসিয়াস।২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি এবং ২০১০ সালের ১২ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির