ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৩,  12:17 PM

news image

সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু আর নেই। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৭৮) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।

নির্মাতা পিকলু চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আনোয়ার জাহান নান্টু নির্মাতা সাগর জাহানের বাবা এবং দেলোয়ার জাহান ঝন্টুর ভাই। মঙ্গলবার বাদ আসর বড় মগবাজার মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বরেণ্য সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু চলচ্চিত্রে উপহার দিয়েছেন প্রায় দুইশ গান। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের জন্যও তিনি অনেক গান তৈরি করেছেন। 

দীর্ঘদিন ধরে বাবার অসুস্থতার কারণে নির্মাণে অনিয়মিত ছিলেন সাগর জাহান। ‘আরমান ভাই’, ‘সিকান্দার বক্স’ সিরিজের  জনপ্রিয় এই নির্মাতা বলেন, আমার জীবনের সব কিছুর সাথে মিশে আছে বাবা। তিনি আমার পৃথিবী, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, আমার অস্তিত্ব। সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার আব্বাকে ওপারে শান্তিতে রাখেন।

গুণী সংগীত ব্যক্তিত্ব আনোয়ার জাহান নান্টু মুক্তিযোদ্ধা ছিলেন। অসংখ্য গানে সুর দেয়ার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন। তার সুর করা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে; ‘তুমি আমার মনের মাঝি, চোখের জলে ভেসে চলেছি’, ‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ ‘আমার সুখের সাথী আয়রে ইত্যাদি জনপ্রিয় গান। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির