ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে : আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৩,  6:22 PM

news image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের একটি সংবিধান আছে। জাতীয় নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে তা সম্পূর্ণভাবে সংবিধানে লেখা আছে। তাই দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে তার সংসদীয় এলাকায় সফরে এলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির চার দিনের পথযাত্রা ঘোষণা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড করতেই পারে। তাতে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার কোনো আপত্তি নেই। তার কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আর আওয়ামী লীগই দেশে গণতন্ত্র স্থাপন করেছে।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে ট্রেনযোগে আখাউড়ায় আসেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। আইনমন্ত্রী দিনব্যাপী কসবা উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগদানসহ একটি জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন বলে জানা যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির