ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হলো

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৪,  12:32 PM

news image

সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কমিশনের কর্মপরিধি এবং কার্যপদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়েছে। খুব শিগগিরই কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের পরবর্তী বৈঠক আগামী ২১ অক্টোবর ঢাকায় কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া বৈঠকে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেওয়া কমিশনের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ এবং মো. মাহফুজ আলম। কমিশনের সদস্য ড. শরীফ ভুঁইয়া ভ্রমণে থাকার কারণে অংশ নিতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন।

সভার শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে ‘অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগকৃত সংবিধান সংস্কার কমিশন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত ও নির্যাতিতদের; স্মরণ করছে স্বাধীনতা-উত্তরকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের।

গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনামলে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিহত-আহত-নির্যাতিতদের কমিশন স্মরণ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, কমিশন তাদের আত্মদানকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির