ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সব দলের প্রতি সিইসির অনুরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  12:37 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়েছে আসছি। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিবন্ধিত দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে সাংবিধানিক সংস্থাটি।

দলটির আমির হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্য ইসির সংলাপে অংশ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করছেন। এছাড়া ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনারও এ সংলাপে উপস্থিত ছিলেন।

বক্তব্যে সিইসি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছি। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে অনুরোধ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকছে, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় নির্ধারণে আপনারাও ভূমিকা রাখবেন। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সবারই প্রত্যাশা। সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আমরা সবার পরামর্শ ও মতামত জানার জন্য চেষ্টা করছি।’

এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপ হবে। অন্যদিকে দুপুর আড়াইটা থেকে বিকের সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও দলটি ইসির সংলাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। এছাড়া, বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির