ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সড়কের যুবরাজ মুনতাসির (পর্ব-১)

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  12:46 PM

news image

কেউ তাকে বলে সড়কের হিরো; আবার কেউ বলে সড়কের মডেল। কিন্তু তার সমর্থকরা এ সবকিছু ছাপিয়ে তাকে সড়কের যুবরাজ বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি আর কেউ নন সড়কের সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে সদ্য এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়া ও সড়কের ডিপ্লোমা সমিতির সভাপতি সৈয়দ মুনতাসির হাফেজ মাসুম। গ্রামের বাড়ি নেত্রকোনা।

নিজেকে পরিচয় দেন সড়কের প্ল্যানিং এবং মেনটেনেন্স উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মনিরুল হাসান এর ভাগ্নে বলে। এই সৈয়দ মনিরুল হাসান আবার সড়কের ভবিষ্যৎ প্রধান প্রকৌশলী। খুবই অল্প সময়ের ব্যবধানে তিনি হতে চলেছেন সড়কের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী। সূত্রমতে সড়কের সিরিয়াল ও বয়সের মারপ্যাঁচের যেই প্রধান প্রকৌশলীর ক্ষেত্রে প্রথা প্রচলিত রয়েছে; সেই মারপ্যাঁচের কাঁধে ভর করে মনিরুল হাসান সড়ক শাসন করবেন কমপক্ষে সাত বছর। তাই অনেক বাঘা বাঘা অফিসারও বিরাগভাজন হতে চান না সৈয়দ মুনতাসিরের। কারণ তারা মামা-ভাগিনা উভয়ই পুরো সড়ক তথা সড়কের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চালান। মুনতাসির বিরোধীদের মতে, বিগত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সমিতি নির্বাচনে এই কথিত মামার পরিচয় এবং লবিং এর জোরেই তিনি মূলত সভাপতি নির্বাচিত হয়েছেন। মুনতাসিরের চলাফেরা জীবনযাপন ইতোমধ্যেই যুবরাজের মত। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল দেখলেই তার উচ্চাভিলাষী জীবনযাপনের চিত্র ফুটে ওঠে। ছবি তোলাতে তিনি প্রতারক সাহেদকেও হার মানাবেন।

সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা সমিতির আওতাধীন সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারদের মাঝে কথিত আছে মুনতাসির লাখ টাকার নিচে কোন কমপ্লিট পাঞ্জাবির সেট কেনেন না  পরেন না । তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ঘাটলে দেখা যাবে অন্ততপক্ষে ভিন্ন ভিন্ন কমপ্লিট সুট ও পাঞ্জাবিতে কমপক্ষে ৫০ টিরও বেশি ছবি রয়েছে । অথচ অবাক করার মত ব্যাপার সড়কের একজন এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বেতন স্কেল মাত্র ২২ হাজার টাকা। সড়কজুড়ে মুনতাসিরের এই বিলাসবহুল জীবন যাপনের উৎস নিয়ে রয়েছে নানা ধরনের কানাঘুষা। ইতোমধ্যেই মুনতাসিরের চলমান জীবনযাপন, অর্থের উৎস ও সম্পত্তির হিসাব নিয়ে দুদকে একাধিক অভিযোগ জমা পড়েছে। দেশের শীর্ষস্থানীয় অনেক গণমাধ্যম ইতোমধ্যেই মুনতাসির ও তার কথিত মামার  দুর্নীতি, সম্পত্তি ও জীবনযাপন নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে যা অচিরেই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোয় প্রকাশ পাবে। আমাদের কাছেও মুনতাসিরের ক্ষমতার উৎস, সম্পত্তির পরিমাণ, বিলাসী জীবন-যাপন নিয়ে একাধিক দালিলিক তথ্যপ্রমাণ এসেছে যা ইতিমধ্যেই আমরা অনুসন্ধান করছি। তবে আজ পাঠকদের উদ্দেশ্যে মুনতাসিরের জীবনযাপন এবং সুট পাঞ্জাবি পরিহিত কিছু ছবি দেয়া হলো।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির