ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ICU-তে শ্রমিক নেতা মোসাদেক হোসেন স্বপন, দোয়া চেয়েছে ফেডারেশন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে যথাসময়ে: দীনেশ ত্রিবেদী সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গের দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা জোর করে ধর্মান্তর! মুখ্যমন্ত্রীর দরবারে ভয়াবহ অভিযোগ নিয়ে হাজির শামুকখোলার বাসিন্দারা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার এনসিপি নেতা দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির প্রিজন ভ্যান থেকে আসামি পলায়ন, জিএমপির ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার এনসিপি নেতা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  2:41 PM

news image

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম। তিনি জানান, গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তার আশরাফুল ইসলাম সজল উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে দাবি করেছেন উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মামুন হাসান।

জানা গেছে, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সজলের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই স্ক্রিনশটে বর্তমান সরকার ও সরকারপ্রধানকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের পাশাপাশি পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপি শেয়ার করা হয়। তবে সজলের ফেসবুক আইডিতে গিয়ে ওই পোস্টটি পাওয়া যায়নি।

এদিকে সজলের মা আসমা আক্তার বলেন, বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে তার ছেলে একটি পোস্ট দিয়েছিল। পরে অনেকে পোস্টটি মুছে ফেলতে বললে সে তা ডিলিট করে দেয়। পুলিশ তাকে জানিয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণে সজলকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার ছেলে সহজসরল। তাই ভুল করতে পারে। পোস্টটি ডিলিট করে দেওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হলো।

এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ বলেন, সজল আমাদের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই। সেই ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য নয়। বরং তাকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির