ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৩,  2:23 PM

news image

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার রমজাননগরের মো. মজিদ গাজীর ঘের থকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিল্লাল একই এলাকার সাত্তার গাজীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, মজিদ গাজীর ঘেরে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ঘেরের কর্মচারীরা প্রথমে মরদেহটি দেখে সবাইকে জানালে পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে শ্যামনগর থানা থেকে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগর থানার সাব ইন্সপেক্টর-এসআই সেলিম হোসেন বলেন, মরদেহের মাথায় একটি গামছা পেঁচানো ছিল। ঘটনাস্থলের পাশ থেকে নিহতের পরনের কাপড়, জাল ও কিছু মাছ উদ্ধার করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি নুরুল ইসলাম বাদল বলেন, এটি হত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির