ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

সাতক্ষীরা সীমান্তে নদী থেকে বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৪,  2:38 PM

news image

সাতক্ষীরা সদরের দক্ষিণ হাড়দ্দহ সীমান্তের ইছামতি নদী থেকে রিয়াজুল ইসলাম (৩০) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে সীমান্তের ইছামতি নদীতে টহলরত ভারতীয় একটি ট্রলার ডুবে তার মৃত্যু হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ পাওয়া যায়। 

১৭ বিজিবির শাখরা টাউন শ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান জানান, রাতে আকস্মিক ঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়। ওই সময় নদীতে বিএসএফের ট্রলার অবস্থান করছিল। ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। রাতেই বিএসএফ অভিযান চালিয়ে ট্রলারের মাঝিকে খুঁজে পায়। তবে তাদের একজন সৈনিক নিখোঁজ ছিলেন। নদীতে তখন জোয়ার ছিল। সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দহ বালুরচরে পড়ে থাকতে দেখা যায়। তখন বিএসএফ উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি নিয়ে যায়। নিহত বিএসএফ সদস্যের কাছে থাকা অস্ত্র উদ্ধার হলেও ওয়্যারলেস পাওয়া যায়নি।

৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা ও ভারত সীমান্তের নদীতে ট্রলারডুবির ঘটনায়েএক বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে। সেখানে বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যরা কাজ করছেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির