ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সাবেক সিইসিসহ কমিশনারদের সঙ্গে আজ সংলাপে বসছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  11:14 AM

news image

সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সাবেক সচিবদের সঙ্গে আজ রোববার (১২ জুন) সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান।

তিনি জানান, রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং সচিবদের সঙ্গে বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ বৈঠক শুরু হবে।

আউয়াল কমিশন দায়িত্ব নেয়ার পর পরই গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ করেছে ইসি। এতে দলীয় প্রভাবমুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু ভোটের নিরাপত্তা, ইভিএম ব্যবহারে আরো সময় নেয়া, বিভাগভিত্তিক একাধিক দিনে ভোটের আয়োজন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ইত্যাদি সুপারিশ আসে। কমিশন সেসব বিষয় আমলে নিয়ে ইতোমধ্যে বিচার-বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে। এক্ষেত্রে আরো সময় নিয়ে সবার মতামতের ভিত্তিতে তারা ভোটের আয়োজনে যাবে। ২০২৪ সালের জানুয়ারি থেকে আগের ছয় মাসের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি প্রথম অফিস করেন নতুন কমিশনের সদস্যরা। দায়িত্ব নিয়েই তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির