ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট প্রাথমিকভাবে ৯ উপজেলায় চালু হচ্ছে কৃষি কার্ড ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক ঈদের ছুটি একদিন বেড়েছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

সাব্বিরের ১২ বলের ঝড়, মারলেন ৫ ছক্কা

#

স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  12:08 PM

news image

অবশেষে রান পেলেন সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জিম আফ্রো টি-১০ লিগেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। নিজের দল হারারে বোল্টস থেকে বাদও পড়েছিলেন।

কাল দলে ফিরে জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে ১২ বলে ৩৪ রানের ‘ক্যামিও’ খেলেছেন সাব্বির। যদিও সাব্বিরের জ্বলে ওঠার দিনে জিততে পারেনি তাঁর দল। ১০ ওভারে ১২১ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে তাড়া করে জিতেছে বাংলা টাইগার্স।

বাংলা টাইগার্সের বিপক্ষে সাব্বির উইকেটে আসেন অষ্টম ওভারে। তখন হারারের রান ৩ উইকেটে ৭৯। এরপর ১২ বলের ইনিংসে সাব্বির ছক্কা মেরেছেন ৫টি। যার মধ্যে ইনিংসের শেষ তিন বলে আফগান অলরাউন্ডার করিম জানাতের বলে ছক্কা মেরেছেন ৩টি। সাব্বিরের ইনিংসটি বৃথা গেছে বাংলা টাইগার্স অধিনায়ক সিকান্দার রাজার ১০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের ইনিংসের কারণে।

ম্যাচ হারলেও ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে কোয়ালিফায়ারে সাব্বিরের দল। আজ বাংলা টাইগার্সের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে তারা। বাংলা টাইগার্সের বিপক্ষে দারুণ খেলে প্রথম কোয়ালিফায়ারে একাদশে জায়গা ধরে রাখতে পারেন সাব্বির।

কালকের ইনিংসটি বাদ দিলে টুর্নামেন্টে বলার মতো কিছুই নেই সাব্বিরের। কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে ২ বলে ১ রান করে হন রানআউট। ডারবান উলভসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। জোবার্গের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৩ বলে ২ রান করে আবার রানআউট! এরপর বুলাওয়ে, লাগোস ও ডারবানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি তাঁর।

এই টুর্নামেন্টে বুলাওয়ে ব্রেভ জাগুয়ার্সের হয়ে খেলেছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার এনামুল হক। তিনিও রান না পেয়ে দল থেকে বাদ পড়েছেন। তাঁর দলও পরের রাউন্ডে যেতে পারেনি। বুলাওয়ের হয়ে এনামুল ম্যাচ খেলেছেন ৬টি, মোট রান করতে পেরেছেন ৬৯।

জিম আফ্রো টি-১০ লিগে রিশাদ হোসেনেরও খেলার কথা ছিল। বাংলাদেশের এই লেগ স্পিনারকে ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছিল হারারে বোল্টস।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির