ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সাভারে ট্রাক ভর্তি মরিচ গায়েব, আটক ২

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৩,  10:38 AM

news image

ঢাকার সাভারে পঞ্চগড় থেকে ট্রাক ভর্তি শুকনা মরিচ বিক্রির উদ্দেশ্যে এনে প্রতারক চক্রের হাতে খোঁয়া গেল এক মরিচ ব্যবসায়ীর ট্রাক ভর্তি শুকনা মরিচ।

বুধবার (২৬ জুলাই) ভোর রাতে সাভার পৌরসভার গেন্ডা স্ট্যান্ডের মোহাম্মাদিয়া কাঁচাবাজার এলাকায় মেসার্স সালমা বাণিজ্যালয়ের মালিক আরমান ও সুমনের সহযোগিতায় এই খোঁয়া যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

বুধবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ রানার পক্ষ থেকে সাভার মডেল থানায় অভিযোগ করা হয়েছে। খোঁয়া যাওয়া মরিচের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আরমান (২৮) ও সুমন (৩২) নামে দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় মেসার্স সালমা বাণিজ্যালয় থেকে ৪ বস্তা মরিচ উদ্ধার করা হয়েছে। প্রধান অভিযুক্ত সাগর (৩৮) নামে আরেক ব্যাক্তি পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান।

ভুক্তভোগী ব্যবসায়ীর দেওয়া বর্ণনা মতে খোঁয়া যাওয়া ৩৫ মণ মরিচ উদ্ধার ও অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, পিপিএম।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির