ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সাভারে তেলবাহী লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৪,  10:22 AM

news image

সাভারে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। এ আগুনে পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে আগুন লেগে যায়। এতে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে নিহত ও তিন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইকবাল। তিনি যশোরের চোগাছা থানার বাসিন্দা। তবে অগ্নিদগ্ধদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন লেগে যায়। পাশের ৫টি গাড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে দগ্ধ হয়ে সড়কেই একজনের মৃত্যু হয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভারিক রয়েছে বলেও জানান তিনি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির