ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

সামনে অনেক চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২২,  4:39 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জঙ্গিবাদ দমনে সফলতা আসলেও যুবসমাজকে মাদকের কুফল, ইভটিজিং এমনকি কিশোর গ্যাং এর মতো অপরাধ পুলিশের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ করতে হবে। শনিবার ( ২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জনগণ পাশে থাকলে সব কিছু মোকাবিলা করা যায়। জঙ্গি দমনে আমরা সফলতা পেয়েছি। জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে আসায় তা রোধ করা গেছে। এখনও অনেক চ্যালেঞ্জ আছ। ইভটিজিং, মাদকের কুফল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মোবাইল, ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে। এসব রোধে কাজ করতে  হবে। করোনাকালীন সময়ে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে।  মূলত এ সময় স্কুল, কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিরত থাকে। এ কারণে গ্যাং কালচার গড়ে ওঠে । 

তিনি আরও বলেন, দুর্বার গতিতে দেশ চলছে। কমিউনিটি পুলিশও অনেক এগিয়েছে। সাবেক আইজিপি শহীদুল হক এর হাত ধরে এর যাত্রা শুরু হয়। আর  বিট পুলিশিং শুরু করেন সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ।  এসবের দ্বারা সমাজের সঙ্গে মিশে যায় পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী। এর মাধ্যমে অপরাধ দমন করা অনেকাংশে সম্ভব হয়েছে।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির