ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

সারা দেশে বিএনপির দোয়া মাহফিল আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৪,  11:24 AM

news image

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আজ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি।

পূর্বে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ (শুক্রবার) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।এর আগে শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচার দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়ার অনুষ্ঠান পালিত হবে। হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির