ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২২,  10:02 AM

news image

ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে কুয়াশা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন  বলেন, এই মৌসুমে নবম দিনের মতো ভারি কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। এই নৌপথে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে ফেরি বন্ধ থাকে। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু হয়।

তিনি আরও বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সিরিয়াল তৈরি হয়েছিল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় এখন সিরিয়াল অনুযায়ী সেগুলো পার করা হচ্ছে। দৌলতদিয়ায় ৩টি ফেরিঘাট চালু রয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির