ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সিংগাইরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: কিশোর গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  1:26 PM

news image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ১২ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার ওই শিশুর পরিবার সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত কিশোরের নাম ইমরান হোসেন ইমন। সে সিংগাইর উপজেলার পাচপাড়া ইউনিয়নের খোরশেদ আলী ওরফে শুকুর আলীর ছেলে।
 জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী বিকাল ৫টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটির মুখ চেপে ধরে এক প্রতিবেশীর বসত বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে নিয়ে যায় প্রতিবেশী কিশোর ইমরান হোসেন ইমন। এরপর শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ইমন। এ ঘটনায় প্রতিবন্ধী শিশুটির পরিবার স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে পরবর্তীতে থানায় মামলা করেন।
 সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির