ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২২,  12:19 PM

news image

সিরাজগঞ্জের সলঙ্গায় পাথরবোঝাই ট্রাকের সাথে লেগুনার সংঘর্ষে ৫ কৃষক নিহত হয়েছেন। এ সময় আরো ৬ জন আহত হন। বৃহস্পতিবার (২৬ মে) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম এবং গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি নাটোরের দিকে দিকে যাচ্ছিল। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক দিয়ে গোজা ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৬ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আহতদের মধ্যে আরো একজন মারা যান। দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির