ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২৩,  10:32 AM

news image

সিলেটের কোম্পানিগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দ্রাগাও নামকস্থানে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার  নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোম্পানিগঞ্জগামী একটি মাইক্রবাসের চাকা ফেটে সিলেট অভিমুখী একটি সিনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা ও মাইক্রোবাসটি পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির