ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

সিলেট মহানগরীতে গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  2:16 PM

news image

দাম না বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রেখেছেন সিলেট মহানগরীর ব্যবসায়ীরা। ফলে বাজারে এসে মাংস না পেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা। বুধবার (৬ এপ্রিল) রাত ১টার দিকে এক জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা মাংস বিক্রি বন্ধের ঘোষণা দেন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানান, সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ থেকে মহানগর এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছে। কিন্তু যে দামে গরু ও ছাগল কিনি সে অনুযায়ী সিসিক নির্ধারিত দামে মাংস বিক্রি করলে লোকসান হয়। গত এক মাস ধরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানালেও তিনি আমলে নেননি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছি। লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারব না।

তিনি আরো জানান, মহনগরীর বাইরে এ দামের চেয়েও বেশিতে গরু-ছাগুলের মাংস বিক্রি হচ্ছে। আমরা গরু-ছাগল কিনি মহানগরীর বাইরে থেকে। তাই পশুর দাম পড়ে বেশি। সারাদেশে এক দাম নির্ধারিত করে দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাংস বিক্রি বন্ধ থাকবে।

বন্দরবাজারে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- সমিতির উপদেষ্টা মো. মোবারক আলী, সহ-সভাপতি মো. জসিম উদ্দিনসহ নগরীর বিভিন্ন এলাকার মাংস ব্যবসায়ীরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির