ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সেনেগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২৩,  10:33 AM

news image

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার (২৬ জুলাই) দেশটির উত্তরাঞ্চলে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর সেনেগালে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি স্যাল। দুর্ঘটনাটি এন২ নামে পরিচিত সেনেগালের অন্যতম প্রধান একটি মহাসড়কের এসজিউসে স্যার নামক একটি গ্রামে ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।

কাছাকাছি অবস্থিত লোগা শহরের ডেপুটি মেয়র মাদজিগুয়েন গুয়ে সানকারে রয়টার্সকে বলেছেন, দুর্ঘটনার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। আর এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে।

তিনি বলেন, আহতদের লোগার হাসপাতালে এবং মৃতদের বিভিন্ন মর্গে নিয়ে যাওয়া হয়েছে। পুরো শহর শোকে মুহ্যমান বলেও জানিয়েছেন সানকারে।

রয়টার্স বলছে, চলতি বছরের শুরু থেকে সেনেগালে ইতোমধ্যেই যাত্রীবাহী বাসের সাথে যুক্ত দু’টি বড় দুর্ঘটনা ঘটেছে। প্রথম দুর্ঘটনায় প্রায় ৪০ জন এবং দ্বিতীয় দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন।

দেশটির বিশেষজ্ঞদের মতে, চালকদের শৃঙ্খলার অভাব, ঝুঁকিপূর্ণ রাস্তা এবং জরাজীর্ণ যানবাহনের কারণে সেনেগালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে, ২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সাথে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন।

সেই সময় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, লরিটি মাছ নিয়ে ডাকারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির