ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সোয়া ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৩,  10:23 AM

news image

ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল স্বাভাবিক হবার বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন।

তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল সোয়া ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নাই। বর্তমানে এ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির