ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪৫ ঈদ জামাত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২২,  9:50 AM

news image

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের প্রায় দুই হাজার মুসল্লি আজ শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। জেলায় এবার ১৩টি উপজেলায় প্রায় ৪৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে এসব পরিবার।

সকাল ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে শহরের ইন্টারন্যাশনাল ফ্যামেলি কেয়ার মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাকের ইমামতিতে নারী-পুরুষসহ দুই শতাধিক মুসল্লি সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

এ ছাড়া শহরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ,কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, বিরামপুর উপজেলার দুইটি গ্রামে, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া গ্রাম, বিরল উপজেলার কামদেবপুর ও কাজিপাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ উদযাপন কমিটির সভাপতি মকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ থানায় প্রায় ৪৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির