ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৯৫২ বাংলাদেশি হজযাত্রী, আরো একজনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  12:23 PM

news image

হজ ফ্লাইট শুরু হওয়ার পর রোববার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন বাংলাদেশি হজযাত্রী। এ পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৮৯০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৬২ জন রয়েছেন। ১৫৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়ার ৬০টি এবং ফ্লাইনাসের ১১টি ফ্লাইট রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, হজের উদ্দেশ্যে সৌদি আরব  গিয়ে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মো. খয়বর হোসেন (৫৫)। তিনি রংপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- EF0156162। রোববার (৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়। এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে এখন পর্যন্ত ১২ বাংলাদেশির মৃত্যু হলো। এরমধ্যে পুরুষ ৮ এবং নারী ৪ জন।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

বাংলাদেশি হজযাত্রীর জনতাত্ত্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে দেখা গেছে, হজযাত্রীদের মধ্যে ব্যবসায়ী ২৬ দশমিক ১৮ শতাংশ, গৃহিণী ২৯ দশমিক ৬০ শতাংশ, চাকরিজীবী ১৬ দশমিক ২৫ শতাংশ, কৃষিজীবী ৮ দশমিক ৫২ শতাংশ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন ৪ দশমিক ৯৮ শতাংশ।

হজযাত্রীদের বয়স ভিত্তিক শ্রেণিবিন্যাসে দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সী ৬১ দশমিক ৫৮ শতাংশ, ৪১-৬০ বছর বয়স ৬৫ দশমিক ৮২ শতাংশ, ১৮-৪০ বছর বয়সী ১২ দশমিক শূন্য ৪ শতাংশ, ১৮ বছরের কম বয়সী রয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশ। হজযাত্রীদের মধ্যে পুরুষ ৬৫ ও নারী ৩৫ শতাংশ।

অন্যদিকে, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের হজযাত্রী সবচেয়ে বেশি। এ বিভাগের হজযাত্রী ৩৭ শতাংশ। এছাড়া হজযাত্রীদের মধ্যে চট্টগ্রামে ১৮, রাজশাহী ১৮, খুলনার ৭, রংপুরের ৯, ময়মনসিংহের ৬, বরিশালের ৩ এবং সিলেটের ২ শতাংশ রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির