ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই, ২০২৩,  11:10 AM

news image

অন্তত ৩০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে তিনটি নৌকা। একটি সহায়তা সংস্থার বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সহায়তা সংস্থা ওয়াকিং বর্ডার্স রোববার জানায়, সেনেগাল থেকে অভিবাসনপ্রত্যাশীরা তিনটি নৌকায় করে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। নৌকাগুলো এবং আরোহীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওয়াকিং বর্ডার্সের কর্মী হেলেনা মালেনো রয়টার্সকে জানান, তিনটি নৌকার মধ্যে দুটি নৌকা সেনেগাল থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এর মধ্যে একটি নৌকায় প্রায় ৬৫ জন এবং আরেকটিতে ৫০ থেকে ৬০ জনের মতো আরোহী ছিল।

তিনি জানান, তৃতীয় নৌকাটি প্রায় ২০০ আরোহী নিয়ে গত ২৭ জুন সেনেগাল থেকে রওনা হয়।

মালেনো জানান, নৌকায় করে স্পেনের উদ্দেশ্য রওনা দেওয়ার পর থেকে আরোহীদের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি তাদের পরিবারের সদস্যরা।

তিনি জানান, তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণাঞ্চলের কাফাউনটিন থেকে রওনা হয়, যা টেনেরিফ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে। টেনেরিফ ক্যানারি দ্বীপপুঞ্জের একটি দ্বীপ।

নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন‒ একথা উল্লেখ করে মালেনো জানান, নৌকাগুলোতে থাকা প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশীর সবাই সেনেগালের একই এলাকার বাসিন্দা। সেনেগালের অস্থিতিশীল পরিস্থিতির কারণে উন্নত জীবনের আশায় সাগরপথে ইউরোপের দেশ স্পেনের উদ্দেশ্য যাত্রা করেছিলেন তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির