ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম

স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বর্ণাঢ্য আয়োজন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০২৬,  8:26 PM

news image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল যথাযোগ্য মর্যাদা, গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।

বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে রাজশাহীতে অবস্থিত রেলওয়ে পশ্চিমাঞ্চল কার্যালয়ে জেনারেল ম্যানেজার জনাব ফরিদ আহম্মেদ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা গভীর শ্রদ্ধায় শহীদদের প্রতি সম্মান জানান।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে পরবর্তীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের উন্নয়নে সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ ও মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেম ও গর্বের অনুভূতি জাগিয়ে তোলে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের এই আয়োজন শুধু দিবসটির মর্যাদা রক্ষাই নয়, বরং নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা আরও সুদৃঢ়ভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির