ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সড়কে প্রাণ গেল ৩ কলেজছাত্রের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৩,  12:34 PM

news image

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে বাকি একজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত তিন ছাত্র নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর  বলেন, সকালে একটা মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। তারা মানান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো গাড়িচাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে চাপা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির