ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৩,  10:52 AM

news image

পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ রোববার শুরু হচ্ছে। ভোরে মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে। শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজ। বাংলাদেশ থেকে শনিবার মধ্যরাতে ছেড়ে গেছে শেষ হজ ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান,  হজযাত্রী নিয়ে ফ্লাইনাস এয়ারলাইন্সের শেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

গত ২১ মে বিমানের প্রথম হজ ফ্লাইটের মধ্য দিয়ে শুরু হয় এবারের হজযাত্রা। হজযাত্রীদের বহন করে বিমান বাংলাদেশ, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। এর মধ্যে বাংলাদেশ বিমান বহন করে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী। বাকিদের বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস। গত বৃহস্পতিবার বিমানের হজ ফ্লাইট শেষ হয়েছে। রাষ্ট্রীয় সংস্থাটির ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামী ৩ জুলাই।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার বিষয়ে সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়। সে লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় চূড়ান্ত নিবন্ধন। এবার হজের খরচ বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত কোটা পূরণ করা যায়নি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির