ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

হরিণাকুণ্ডুতে কৃষকের পাঁচ বিঘা জমির পাট গাছ কাটল দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৩,  1:03 PM

news image

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রাতের আঁধারে নজিম উদ্দিন নামে এক কৃষকের পাঁচ বিঘা জমির পাট গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের খালের ধার মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক একই গ্রামের জোয়াদ আলীর ছেলে।

কৃষক নজিম উদ্দিন জানান, তিনি এবার ১২ বিঘা জমিতে পাটের চাষ করেছেন। এর মধ্যে ওই মাঠে ছিল পাঁচ বিঘা। এরই মধ্যে পাট গাছগুলো বড় হয়েছে। রাতের কোনো এক সময় কে বা কারা তাঁরা পুরো পাঁচ বিঘা জমির পাট গাছের মাধা কেটে দিয়েছে। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, গত পাঁচ মাস আগে তাঁর প্রায় ৩০ হাজার আটি বিচালি, ধান ও পাটকাঠির পালাও পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। তিনি দাবি করেন, পাশের শড়াবাড়িয়া গ্রামের আনিচ নামে এক যুবক তাঁর মেয়েকে বিরক্ত করে। ওই যুবকই এসব করছে বলে তাঁর ধারনা।
তবে এ বিষয়ে কথা বলতে আনিচ নামের ওই যুবকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এর আগেও ওই কৃষকের অনেক ক্ষতি করেছে দুবৃত্তরা। সেসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, সরজমিনে ওই গ্রামের মাঠে পুলিশ পাঠিয়ে পাট গাছ কেটে দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির