ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  1:24 PM

news image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করে। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুয়েট প্রশাসন নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয়।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শিক্ষার্থীরা জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে আমাদের নিরাপদ আশ্রয়স্থল বাড়ি চলে যাচ্ছি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী হল থেকে বের হয়ে গেছে, বাকিরাও হয়তো নির্ধারিত সময়ের আগে হল ত্যাগ করবে। 

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীরা ভিসি, প্রো-ভিসির অপসারণসহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এ অবস্থার মধ্যে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভিসির বাসভবনে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম (জরুরি) সিন্ডিকেট সভায় সার্বিক নিরাপত্তার কারণে আজ বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। তারা প্রশাসনের সিদ্ধান্ত না মেনে হলে অবস্থান করার ঘোষণা দেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির