ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

হাইকোর্টে ৮ জনকে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩,  11:44 AM

news image

হাইকোর্ট বিভাগের ৮ জন প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অস্থায়ীভাবে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি পাওয়া ৮ জন হলেন- আমেনা খাতুন, মো. নূরুল মোমেন চৌধুরী, রবীন্দ্র কুমার দাস, মো. শাহ্ জালাল, মো. তবিবুর রহমান, মো. বেলায়েত হোসেন, মো. আবদুর রহমান ও অপূর্ব হালদার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগের তারিখ থেকে এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন। তবে কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে শিক্ষানবিশের মেয়াদ ২ বছর পর্যন্ত বর্ধিত করতে পারবেন।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির