ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

হামজাকে নিয়ে বিমানবন্দরে যা বলে গেলেন জাতীয় দলের সতীর্থরা

#

স্পোর্টস ডেস্ক

২০ মার্চ, ২০২৫,  12:43 PM

news image

বিমানবন্দরে ভিড়টা অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি। দেশের ফুটবলে গেল কদিনের নতুন উচ্ছ্বাস টের পাওয়া গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ জাতীয় দল উড়াল দিয়েছে ভারতের উদ্দেশ্যে। প্রথমে কলকাতা, সেখান থেকে ম্যাচভেন্যু শিলংয়ে যাবে টিম বাংলাদেশ। 

গেল কদিনের মতো আজ সকালেও বিমানবন্দরে এদিন আগ্রহের কেন্দ্রবিন্দু হামজা চৌধুরী। গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের ফুটবলারদের শুনতে হলো হামজাকে নিয়ে প্রশ্ন। আর তাতে বেশ উচ্ছ্বাসই ঝরলো দলের দুই তারকা সোহেল রানা সিনিয়র এবং তপু বর্মনের কণ্ঠে। 

সোহেল রানার কাছে হামজা যেন দীর্ঘদিনের সতীর্থ। জানালেন দলের সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন ইংল্যান্ড থেকে উড়ে আসা এই তারকা, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’ 

জাতীয় দলের নির্ভরযোগ্য মুখ তপু হামজার অন্তর্ভুক্তিকে দেখছেন পজেটিভ ব্যাপার হিসেবে, ‘গতকাল সে (হামজা চোউধুরী) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজেটিভ ব্যাপার।’

রক্ষণভাগের এই তারকা ফ্লাইট ধরার আগে শুনিয়ে গেলেন উইনিং মেন্টালিটির কথাও, ‘আমাদের প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবারে পুরোপুরি আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তাধারা উইনিং মেন্টালিটি।’ 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির