ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

হিজাবের পর এবার স্কুলে ছাত্রীদের আবায়া পরা নিষিদ্ধ করছে ফ্রান্স

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট, ২০২৩,  12:39 PM

news image

সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের আবায়া পরা নিষিদ্ধ করতে চলেছে ফ্রান্স। এর ফলে ফ্রান্স সরকার পরিচালিত স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীরা পুরো শরীর ডেকে রাখা ঢিলেঢালা এই পোশাক আর পরতে পারবেন না। রোববার (২৭ আগস্ট) ফরাসি শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

আগামী সেপ্টেম্বর থেকে ফ্রান্সে নতুন স্কুল মৌসুম শুরু হতে চলেছে এবং এর মাত্র কয়েকদিন আগে এই ঘোষণা দেওয়া হলো। সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ফ্রান্স এর আগে ২০০৪ সালে স্কুলে মাথার স্কার্ফ বা হিজাব পরিধান নিষিদ্ধ করেছিল এবং ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখের পর্দার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ফ্রান্সে ৫০ লাখ মুসলিম রয়েছেন এবং এই ধরনের সিদ্ধান্ত এর আগে পশ্চিম ইউরোপের এই দেশটির শক্তিশালী এই সম্প্রদায়ের বহু মানুষকে ক্ষুব্ধ করেছিল।

টিভি চ্যানেল টিএফ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে, স্কুলে আবায়া আর পরা যাবে না। কেউ যখন শ্রেণীকক্ষে প্রবেশ করবে, তখন শুধুমাত্র তাদের পোশাক দেখে শিক্ষার্থীদের ধর্ম শনাক্ত করা যাবে না।’

পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফরাসি স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের আবায়া পরা নিয়ে কয়েক মাস ধরে বিতর্কের পরে এই পদক্ষেপ নেওয়া হলো। আগামী ৪ সেপ্টেম্বর ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা রয়েছে এবং তখন থেকেই নতুন এই নিয়মটি প্রয়োগ করা হবে।

ব্রিটিশ এই সংবাদমাধ্যম বলছে, ফ্রান্সে রাষ্ট্রীয় স্কুল এবং সরকারি ভবনগুলোতে ধর্মীয় পোশাকসহ ধর্ম ফুটে ওঠে এমন নানা নিদর্শনের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। মূলত পোশাকসহ এসব ধর্মীয় নিদর্শন ধর্মনিরপেক্ষ আইন লঙ্ঘন করে, এমন যুক্তিতেই সেগুলোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।বিবিসি বলছে, ফ্রান্সের স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীরা আবায়া পোশাকটি ক্রমবর্ধমানভাবে পরিধান করছেন। যার ফলে এই ইস্যুতে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে এবং কট্টরপন্থি দলগুলো এই পোশাক নিষিদ্ধ করার জন্য সরকারকে চাপ দিচ্ছে।

এছাড়া আবায়া পরার কারণে মুসলিম নারী ও মেয়েদের অধিকারের জন্য উদ্বেগ প্রকাশ করেছে বামপন্থিরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির