ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

হিলিতে আবারও বাড়ল দেশি পেঁয়াজের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  10:22 AM

news image

সরবরাহ কমের অজুহাতে হিলিতে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৮ টাকা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে হিলির পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দুই দিনের ব্যবধানে ৩২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ প্রতি কেজিতে ৮ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এতে পেঁয়াজ কিনতে এসে চরম বিপাকে পড়তে হয় সাধারণ ক্রেতাদের।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রাব্বি ও মোবিনুল নামের দুইজন ক্রেতা বলেন, হঠাৎ হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ৩০ থেকে ৩২ টাকা কেজিতে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম আজকে এসে দাম শুনি ৪০ টাকা কেজি। 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান ও শাকিল হোসেন বলেন, বর্তমানে হিলি বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই, দেশি পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারণে দেশের পেঁয়াজের খেতগুলো নষ্ট হবার কারণে দুই দিন থেকে আমাদের আড়ৎ গুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির