ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

১০০ ইসরায়েলিকে অপহরণ করেছে হামাস: যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৩,  1:04 PM

news image

ইসরায়েলে আক্রমণ চালিয়ে অন্তত ১০০ জন সামরিক-বেসামরিক নাগরিককে অপহরণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক হামলায় ৩০০ জনের বেশি নিহত, ১ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন।অপহরণ করা হয়েছে ১০০ ইসরায়েলিকে, যাদের মধ্যে সামরিক-বেসামরিক উভয় ধরনের নাগরিকই রয়েছেন।

ইসরায়েলে চালানো এই হামলায় হামাস পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে বলে উল্লেখ করেছে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ। যদিও এসব পরিসংখ্যান এখনো নিশ্চিত করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

শনিবার (৭ অক্টোবর) ভোরে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। ২০ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে।

এ অবস্থায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো দেখেনি।

হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ৩০০ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ ফিলিস্তিনি।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, শনিবার রাতে বিপুল সংখ্যক সৈন্য জড়ো করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির