ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৩,  11:51 AM

news image

ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন।

এর আগে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বাড়তে থাকে। রাত ৯টার পর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা আমানত শাহ ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে সামনে ঘন কুয়াশায় কিছু দেখতে না পেরে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা অন্য একটি ফেরির সঙ্গে ধাক্কা লাগে। এছাড়া রাত সাড়ে ৯ টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী রজনীগন্ধা ও ফরিদপুর নামের দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মধ্য পদ্মায় আটকা পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন  বলেন, সকাল সোয়া ৭টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় প্রায় পৌনে ১০ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষাকৃত যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির