ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

১০ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  12:07 PM

news image

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উদযাপনে ১০ দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। এ সময়ের মধ্যে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপ ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাবান্ধা কাস্টম শুল্ক স্টেশন ও বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামীকাল ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন তথা বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর পরের দিন ২৮ এপ্রিল সাপ্তাহিক বন্ধ। তাই সব মিলিয়ে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম শুল্ক স্টেশনের কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির