ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

১১ জুনের আগে তাপদাহ কমার সম্ভাবনা কম

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৩,  12:06 PM

news image

চলমান তাপদাহ আরও পাঁচ থেকে ছয় দিন থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অস্বস্তিকর অনুভূতি চলতে পারে। এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবান ও রাজশাহী বিভাগের অন্যান্য জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৭ শতাংশ। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ১১ জুনের আগে চলমান তাপদাহ কমার সম্ভাবনা নেই। তবে বরিশালসহ দক্ষিণ-পূর্ব অঞ্চলে বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা।

তিনি বলেন, আর তিন দিন পরে বর্ষাকাল (দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু) শুরু হতে পারে। রাঙামাটি বান্দরবানে ইতোমধ্যে বৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার পর সেখানে বৃষ্টি হয়।    

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহীতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদীতে ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির