ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

১২ দিন ধরে তালাবদ্ধ বিএনপি কার্যালয়, পুলিশের সতর্ক অবস্থান

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  12:50 PM

news image

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকেই তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। গত ১২ দিনের গ্রেপ্তার এড়াতে দলের কার্যালয়ে আসেননি কোনো নেতাকর্মী। এছাড়া এ সময়ের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে ৮ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

গত ১২ দিনে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা না গেলেও ২৪ ঘণ্টা কার্যালয়ে দুপাশে পালাক্রমে অবস্থান নিয়ে রেখেছে পুলিশ। এছাড়া কার্যালয়ে পাশে রাখা হয়েছে লোহার বক্ল। নির্বাচন কমিশন থেকে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে দেওয়া একটি চিঠি এখনো পড়ে আছে কার্যালয়ে প্রবেশ মুখে একটি চেয়ারে।

এদিকে সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, পুলিশ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। গত ১২ দিনে ৮ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করতে বাসা-বাড়িতে অভিযান চালিয়ে না পেয়ে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করছেন।

আবার কাউকে-কাউকে গ্রেপ্তারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির