১৫ বিজিবির চলমান চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু এবং চিনি জব্দ
নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল, ২০২৬, 2:52 PM
নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল, ২০২৬, 2:52 PM
১৫ বিজিবির চলমান চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু এবং চিনি জব্দ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির ০৩টি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গরু এবং চিনিসহ মালামাল জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায়—চোরাকারবারীরা ভারতীয় গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে, অদ্য ০৩ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ০৫:০০ ঘটিকায় বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) এবং ভোর ০৪:৩০ মিনিটে দুর্গাপুর বিওপির আওতাধীন বানিয়াটারী (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) এবং ০২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১১:০০ মোগলহাট বিওপির আওতাধীন চওড়াটারী (থানা ও জেলা-লালমনিরহাট) নামক স্থানে ০৩টি বিশেষ টহল পরিচালনার সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ০৯টি ভারতীয় গরু এবং ৭০ কেজি চিনিসহ মালামাল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গরু ০৯টি, যার সিজার মূল্য ১২,৫০,০০০/-টাকা এবং ৭০ কেজি চিনিসহ মালামাল, যার সিজার মূল্য ১৪,১০০/- টাকাসহ সর্বমোট সিজার ১২,৬৪,১০০/- টাকা। এছাড়াও এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।