ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

১৯ ফেব্রুয়ারি আরেক দফা সার্চ কমিটির বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  11:35 AM

news image

নির্বাচন কমিশন ঘটনে সার্চ কমিটির অনুসন্ধান অব্যাহত আছে। এ লক্ষ্যে আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আবারও বৈঠকে বসবে সার্চ কমিটি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকের পর এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব সামসুল আরেফিন।

সার্চ কমিটি প্রকাশিত ৩২২ জনের তালিকা বাছাই করে ছোট করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সামসুল আরেফিন বলেন, এ বিষয়ে আমি কিছু বলব না। আর কোনো বিষয়ে আপাতত বলতে আমি ইচ্ছুক নই। শনিবার আবার কথা হবে। বাছাই প্রক্রিয়ার সংখ্যা বা মানদণ্ডের বিষয়ে তিনি বলেন, আইনে যা বর্ণিত আছে ঠিক সেইভাবেই হবে।

সার্চ কমিটি প্রকাশিত তালিকা থেকে যারা নাম বাতিলের আবেদন করেছেন তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির