ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

২২ ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলামে ক্লাস, সপ্তাহে দুদিন ছুটি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  7:23 PM

news image

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলামে পাইলটিং (পরীক্ষামূলক) ক্লাস শুরু হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, দেশের ১০০টি বিদ্যালয়ে পাইলটিং ক্লাস শুরু করার কথা থাকেলও ৬২টিতে শুরু করা হবে। এছাড়া নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন ছুটি থাকবে। আগে শুধু শুক্রবার ছিল, এখন শনিবারও ছুটি থাকবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে স্কুল-কলেজ খোলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলায় ষষ্ঠ শ্রেণির ক্লাস নতুন কারিকুলামে নিতে আর কোনো বাধা নেই। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু করা হবে। পাইলটিং সফল হলে আগামী বছর সারাদেশে এ শ্রেণিতে আধুনিক কারিকুলাম বাস্তবায়ন করা হবে।

দীপু মনি বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হলেও যাদের দুই ডোজ করোনা টিকা নেওয়া হয়েছে তারা স্কুলে যাবে। বাকিরা বাড়িতে থেকে অনলাইন ও টিভিতে ক্লাস করবে। তবে আশার কথা হলো, মাধ্যমিকস্তরের ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থীর অধিকাংশ প্রথম ডোজ নিয়েছে। পাশাপাশি ৩৬ লাখের মতো শিক্ষার্থী দ্বিতীয় ডোজের আওতায় এসেছে। আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে বাকিদের দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে।

অন্যদিকে, প্রাথমিকস্তরের প্রথম শ্রেণির ১০০টি বিদ্যালয়ে মাধ্যমিকের সঙ্গে পাইলটিং শুরু হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, প্রথম শ্রেণির নতুন কারিকুলামে পাইলটিং কবে থেকে শুরু করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে তা শুরু করবো। সিদ্ধান্ত নেওয়ার পর তা জানিয়ে দেওয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির